সব বন্ধ ? রয়েছে অনলাইন লাইভ স্ট্রিমিং
অনলাইন ক্লাসে ক্রমশ অভ্যস্ত হয়ে উঠছে বাংলার নতুন প্রজন্ম।
অনলাইন ক্লাসে ক্রমশ অভ্যস্ত হয়ে উঠছে বাংলার নতুন প্রজন্ম।
গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধ করার তারিখ বাড়ানো হল। সাম্প্রতিক পরিস্থিতিতেএই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি (WBSEDCL)গ্রাহকদের প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে ট্যাংরা থানা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল স্বামী ও তাঁর বান্ধবীর বিরুদ্ধে।
বিশিষ্ট সাংবাদিক কৃশানু ভট্টাচার্য (৬৪) প্রয়াত হলেন। ক্রীড়াক্ষেত্র ও বিনোদন জগতে তাঁর বিশেষ সুনাম ছিল। সংবাদ জগতের অতি পরিচিত মুখ কৃশানু। পারিবারিক সূত্রের খবর, দু-দিন ধরে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন বরাহনগর হাসপাতালে। রাতে হঠাৎই তিনি মারা যান।
পরিবহণে রেকর্ড। ২০১৯-২০ সালের অর্থবর্ষে পণ্য পরিবহণের ক্ষেত্রে রেকর্ড গড়েছে দক্ষিণ-পূর্বরেল। ভারতীয় রেল সূত্রে দাবি করা হয়েছে, এই অর্থবর্ষে দক্ষিণ-পূর্বরেল ১৭১ মিলিয়ন টন পণ্য পরিবহণ করেছে।
দেশের অর্থনীতি মন্দার দিকে। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মীদের বেতনের উপর কোপ। উচ্চপদস্থ কর্মী ও অফিসারদের বেতনের বকেয়া অংশ বা ভাতা আপাতত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কয়েকটি রাজ্য।
রাজ্যের কলেজগুলি অনলাইন ক্লাস চালু করেছে কিনা বা চালুর উদ্যোগ গ্রহণ করেছে কিনা, এমনকী তা কেমন করে কার্যকর করছে, সেই বিষয় জানার জন্য রাজ্যের কলেজগুলির অধ্যক্ষদের কাছ থেকে তথ্য চেয়েছে উচ্চশিক্ষা অধিকরণ বিভাগ।
প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার।
১ এপ্রিল থেকে কানাড়া ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত হল সিন্ডিকেট ব্যাঙ্ক।
রাজারহাট-গোপালপুরের বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সুখেন চক্রবর্তী প্রয়াত হলেন।