বারামুলায় বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার হিজবুল জঙ্গি জুনেইদ ফারুক
কাশ্মীরে একের পর এক জঙ্গি নিধন। এবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাল পেতে হিজবুল জঙ্গি জুনেইদ ফারুক পণ্ডিতকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী।
কাশ্মীরে একের পর এক জঙ্গি নিধন। এবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাল পেতে হিজবুল জঙ্গি জুনেইদ ফারুক পণ্ডিতকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী।
শীতের বিদায়। হালকা একটু রেশ রয়েছে গ্রামাঞ্চলে। পরিবেশ উষ্ণ হতেই দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। সুন্দরবনের বনি ক্যাম্পের কাছেই স্থানীয় মানুষ দেখলেন বাঘ বাবাজী-কে। বাঘের ছবি ক্যামেরাবন্দি করতে পেরে পর্যটকরাও খুশি। পর্যটকরা জলপথে বনি ক্যাম্পের উদ্দেশে যান বাঘ্র দর্শনে।
বড়ো সাফল্য। উত্তরপ্রদেশে মিললো সোনার খনি। উত্তরপ্রদেশের সোনভদ্রে দুটি সোনার খনির খোঁজ বের করলো জিএসআই। দুটি খনিতেই বিপুল পরিমাণ আকরিক সোনা মজুত আছে। চার দশক ধরে খোঁজ চালানোর পর এই সাফল্য পাওয়া গেলো।
আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন প্রজ্ঞান ওঝা। শচীন তেন্ডুলকর ২০১৩ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জীবনের শেষ টেস্ট খেলেছিলেন। ওই বিদায়ী টেস্টে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন এক বাঁহাতি স্পিনার। তিনি হলেন প্রজ্ঞান ওঝা।
সাক্ষী মালিককে রুপো জয়ী হয়ে সন্তুষ্ট থাকতে হল। শেষরক্ষা করতে পারলেন না তিনি। এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ৬৫ কেজি বিভাগের ফাইনালে জাপানের নাওমি রুকির কাছে পরাজিত হলেন সাক্ষী।
সাইনা নেহেওয়াল বার্সিলোনা স্পেন মাস্টার্স ব্যাডমিন্টন থেকে বিদায় নিলেন। তিনি থাইল্যান্ডের বুসানন ওংবামরুংফানের কাছে ২০-২২, ১৯-২১ ফলাফলে পরাজিত হলেন।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পড়াশুনার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন তৈরি করে নজির গড়লেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রী।আমেরিকার একটি সংস্থার পক্ষ থেকে গোটা বিশ্বে ৯ জনকে ড্রোন তৈরির জন্য ডেকে নেওয়া হয়।তার মধ্য জায়গা হল এই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার বিভাগের ছাত্রী অন্বেষা বন্দোপাধ্যায়ের।৯জনের মধ্যে তিনিই একমাত্র এই বিশ্ববিয়ালয়ের পড়ুয়া।এক্ষেত্রে তাঁর দাবি-…
ভারতীয় সেনার হাতে ক্ষতম হল লস্কর-ই-তৈবার দুই জঙ্গি। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার সঙ্গম এলাকায় ভারতীয় সেনাবাহিনীর এনকাউন্টারে মারা যায় ওই দুই জঙ্গির।
দুর্গাপুরের ইস্পাত কলোনির পার্কে হামলা। বিজেপি নেতাকে মারধর, চলল গুলি। অভিযোগের তির স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষের বিরুদ্ধে। প্রসঙ্গত, শনিবার সকালে দুর্গাপুরের ইস্পাত কলোনির কুমারমঙ্গলম পার্কে ব্যাপক হামলা চালায় একদল দুষ্কৃতী। জানা গিয়েছে, ওই পার্কটি বিজেপি নেতা দেবাশীষ রায় লিজ নিয়েছিলেন।
মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার আগেই প্রশ্ন ফাঁস ঘিরে নানা জল্পনা বিভিন্ন মহলে। প্রশ্ন বাইরে আসা নিয়ে জোর তরজা শাসক-বিরোধী পক্ষের মধ্যে। প্রশ্ন ফাঁস ঠেকাতে আরও কড়া অবস্থান নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।