আট থেকে আশি সবার মুখে হাসি- কলকাতা বইমেলা
আট থেকে আশি সবার পছন্দের বই নিয়ে হাজির ৪৪-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সব মিলিয়ে অজস্র নতুন বইয়ের মাঝে পুরনো বইও নতুনভাবে প্রকাশিত হয়েছে এবারে বইমেলায়। বই সংগ্রহে তাই জমাটি ভিড় চোখে পড়ার মতো।
প্রয়াত পাখি বিশারদ কুশল মুখোপাধ্যায়
প্রয়াত হলেন পক্ষীবিদ কুশল মুখোপাধ্যায় (৬২)। দীর্ঘকাল ধরে পাখি-চর্চাকে জনপ্রিয় করে তোলা এবং পশ্চিমবঙ্গে পরিযায়ী পাখিদের সমীক্ষার কাজে নিরলসভাবে কাজ করেছেন তিনি। ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সালিম আলি সেন্টার ফর অর্নিথোলজি, পশ্চিমবঙ্গ জীববৈচিত্র পর্ষদ-সহ একাধিক সংস্থার সঙ্গে জুড়ে-জড়িয়ে ছিলেন কুশলবাবু।
জলন্ধরের কৃষক সন্তান পারদীপের সোনা
জলন্ধরের কৃষক পরিবারের ছেলে পারদীপ নতুন ওজন তুললেন। তবে নতুন রেকর্ড নয়, শরীরের ওজন ১০২ কেজি। পারদীপ সিং নায়কের আসনে বসলেন। স্ন্যাচে তুললেন ১৫১ কেজি ওজন। ক্লিন অ্যান্ড জার্কে তুলেছেন ১৯৫ কেজি। সব মিলিয়ে ৩৪৬। এবার লক্ষ্য অলিম্পিকের টিকিট। পারদীপের এই পারফরম্যান্সের ফলে জাতীয় টিমে আবারও প্রবেশ করতে পারেন তিনি।
রামমন্দির ট্রাষ্টের সভাপতি: আইনজীবী কেশব পরাসন
দীর্ঘদিন ধরে চলা রামমন্দির-বাবরি মসজিদ মামলা জেতার মূল নায়ক হলেন ৯০ বছর বয়সী আইনজীবী শ্রী কেশব পরাসন।তাঁর এই দীর্ঘ ও কঠোর পরিশ্রমের সম্মান হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে রামমন্দির ট্রাষ্টের সভাপতি হিসেবে নিযুক্ত করেন।
চির ঘুমের দেশে হলিউডের কার্ক ডগলাস
সুপারস্টার কার্ক ডগলাস (১০৩) প্রয়াত হলেন। হলিউডের উজ্জ্বল নক্ষত্র খসে গেল। হলিউডের সর্বকালের সেরা অভিনেতার সেরা ছবি ছিল “স্পার্টাকাস”। ১৯১৬ সালে তাঁর জন্ম হয়। প্রায় ১০০-র কাছাকাছি ছবিতে অভিনয় করার কৃতিত্বও রয়েছে।
অস্তমিত মধ্যরাতের মিস শেফালী
প্রয়াত হলেন প্রথম বাঙালি ক্যাবারে ডান্সার তথা অভিনেত্রী মিস শেফালি (৭৪)। সোদপুরে তাঁর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মিস শেফালি নামে পরিচিত হলেও তাঁর আসল নাম ছিল আরতি দাস। সত্যজিৎ রায়ের “সীমাবদ্ধ” ও “প্রতিদ্বন্দ্বী” ছবিতে তিনি অভিনয় করেছিলেন।
ভ্রমণ পিপাসুদের মাথায় হাত : ভুটানে ঢুকতে গুনতে হবে নগদ ১২০০
ভ্রমণ পিপাসুদের কাছে অস্বস্তির খবর। এবার থেকে ভুটান সফর মহার্ঘ হতে চলেছে। প্রতিদিন মাথাপিছু প্রবেশ করে হতে চলেছে ১২০০ টাকা।
বইয়ের পাশাপাশি কলকাতা বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান
পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, ক্যালকাটা আয়োজিত ৪৪-তম আন্তর্জাতিক বইমেলা হল পৃথিবীর সমস্ত বৃহৎ বইমেলাগুলির মধ্যে অন্যতম। বইমেলার শুরু থেকে শেষ প্রতিদিনই মেলা প্রাঙ্গণের মূল মঞ্চে কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েই চলেছে।
চিনে করোনা ভাইরাসের জেরে সুরাতের হীরে ব্যবসায়ীদের কপালে ভাঁজ
চিনে করোনা ভাইরাসের জেরে সুরাতের হীরে ব্যবসায়ীদের কপালে ভাঁজ
