shovan

howrah

অপরাধী ধরতে রেল স্টেশনে এবার চেহেরা চেনার ক্যামেরা

রেলস্টেশনে এবার চেহেরা চেনার ক্যামেরা বসছে। আর নিস্তার মিলবে না অপরাধীদের। অপরাধী ধরার জন্যই কাজে লাগানো হচ্ছে ফেসিয়াল রিকগনিশন সিস্টেমকে।

Read More
Indian women cricket team

অস্ট্রেলিয়া,বাংলাদেশ নিউ জিল্যান্ডের পর লঙ্কা বধ টিম ইন্ডিয়ার

একের পর এক জয়। এ – গ্রুপের চারটি ম্যাচই জিতে নিলো টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া,বাংলাদেশ নিউ জিল্যান্ডের পর এবার হলো লঙ্কা বধ। উল্লেখ্য, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে আগেই শেষ চারের টিকিট কনফার্ম করেছিলেন ভারতীয় প্রমিলা বাহিনী। এদিন গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে হান্ড্রেড পার্সেন্ট উইনিং রেকর্ড নিয়ে বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছল ভারতীয় মেয়েরা।

Read More
Rural Womens

দুর্গার সামাজিক- স্বীকৃতি

জাতীয় মহিলা কমিশন ঘাটালে চোলাই উচ্ছেদের নেত্রী দুর্গা মালিককে পুরস্কৃত করতে চলেছে। স্থানীয় সূত্রের খবর, ঘাটালের গোপমহল এলাকায় এক সময় চোলাইয়ের রমরমা কারবার চলত। চোলাই খেয়ে অনেকেরই অকালে প্রাণ গিয়েছে। ২০১২ সালে এলাকার কিছু মহিলাকে নিয়ে দুর্গা মালিক শুরু করলেন অভিযান।

Read More
Economic Graphs

৫ বছরে খুচরো বাজার হবে দ্বিগুণঃ যৌথ সমীক্ষা রিপোর্ট

৫ বছরে দ্বিগুণ হবে খুচরো বাজার, এমনই রিপোর্ট বিসিজি-র। ২০২৪ সালের মধ্যে দেশের অর্থনীতি ৫ লক্ষ কোটি ডলারের লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে এমনও পূর্বাভাস। দেশের খুচরো বাজার ২০১৯ সালের ০.৭ লক্ষ কোটি ডলার থেকে গড়ে বার্ষিক ৯-১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৫ সালে ১.৩ লক্ষ কোটি ডলারে পৌঁছে যাওয়ার পূর্বাভাস দিচ্ছে।

Read More
salt lake bus

ফের রেষারেষির জেরে বাস দুর্ঘটনা সল্টলেকে

সল্টলেকে বাস দুর্ঘটনা, আহত বহু যাত্রী৷ আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি বাস মেট্রোর পিলারে ধাক্কা মারে ৷ সল্টলেকের সেন্ট্রাল পার্কের গেটের উল্টো দিকে দুর্ঘটনাটি ঘটে ৷ এই ঘটনায় বাসের ১২ জন যাত্রী আহত হয়েছেন ৷

Read More
Pulwama attack

গ্রেফতার পুলওয়ামা বিস্ফোরণের বিস্ফোরক সরবরাহকারী

দেখতে দেখতে ১ বছর পার হয়ে গেলো পুলওয়ামা বিস্ফোরণ কাণ্ডের। ভারতীয় সেনা এবং সমগ্র ভারতবাসী এখনো সেই যন্ত্রনা ভুলতে পারে নি। শান্ত ছিল না জাতীয় নিরাপত্তা সংস্থা (NIA)। বহু তদন্তের পর পুলওয়ামাকাণ্ডে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের জঙ্গিদের সাহায্যকারীকে গ্রেফতার করল জাতীয় নিরাপত্তা সংস্থা (NIA)।

Read More
Sun Yang

ডোপের দায়ে নির্বাসিত চিনের সাঁতারু ইয়াং

নির্বাসিত হলেন সুন্ ইয়াং। ডোপিংয়ের দায়ে ৮ বছর নির্বাসিত হতে হল চিনের এই সাঁতারুকে। জনপ্রিয় এই সাঁতারু অলিম্পিকে ৩ বারের সোনা জয়ী। অভিযোগ , ২০১৮ সালে তিনি ডোপিং পরীক্ষা দিতে অস্বীকার করেছিলেন।

Read More
Britain

ব্রিটেনের স্কুল-কলেজগুলিতে পড়ার আগ্রহ ক্রমেই বাড়ছে ভারতীয়দের, রিপোর্টে ইঙ্গিত

ভারতীয় পড়ুয়াদের ব্রিটেনে পড়ার আগ্রহ ক্রমশ বাড়ছে বলে খবর। আমেরিকার তুলনায় ব্রিটেনের স্কুল-কলেজগুলিতে পড়ার আগ্রহ ক্রমেই বাড়ছে ভারতীয়দের মধ্যে, ব্রিটিশ প্রকাশিত সাম্প্রতিক এক পরিসংখ্যানে এমনই ইঙ্গিত মিলেছে। গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত ওই রিপোর্টে জানা যায়, ২০১৯ সালে মোট ৩৭,৫০০ জন ভারতীয় পড়ুয়া ব্রিটেনে পড়াশোনা করার জন্য ভিসা পেয়েছে।

Read More
Ukren Red ice

ইউক্রেনের গবেষণাগারের সামনে লাল বরফ

বরফ এখন এমনই লাল। অ্যান্টার্কটিকায় ইউক্রেনের গবেষণাগারের সামনের ছবিটা হয়ে উঠেছে ভিন্নরকম। এই ছবি ফেসবুকে পোস্ট করেছেন ইউক্রেনের শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রক। অন্যদিকে বরফ লাল হয়ে যাওয়ার জন্য দায়ী করা হয়েছে, ক্ল্যামাইডোমোনাস নিভালিস নামের শৈবালকে।

Read More