কাল থেকে শুরু বাংলার কবিতা উৎসব
বাংলা কবিতা পার্বণ শুরু হচ্ছে কাল। ৪ দিন ধরে এই কবিতা উৎসব অনুষ্ঠিত হবে। রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, অবনীন্দ্র সভাঘর, বাংলা আকাদেমি সভাগৃহ, চারুকলা পর্ষদ ও একতারা মুক্তমঞ্চে চলবে এই কবিতা উৎসব। চতুর্থ বছরে পা রেখেছে এই কবিতা পার্বণ।
