প্রতীক্ষার অবসান : অমরনাথ যাত্রা শুরু ৩০ জুন
২ বছরের অপেক্ষার অবসান। ফের খুলে যাচ্ছে অমরনাথ। অমরনাথ যাত্রার ক্ষেত্রেও ভক্তদের জন্য সু-খবর। এ বছর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে ৩০ জুন। জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপালের কার্যালয় সূত্রে জানানো হয়েছে, জুন মাসে শুরু হওয়া এই যাত্রায় কোভিড-১৯ বিধি-নিষেধ মানা হবে ৷ এক্ষেত্রে আরও বলা হয়েছে,অমরনাথ যাত্রা ৪৩ দিন হবে ৷ শেষদিন রাখি পূর্ণিমার দিন হবে ৷

