ব্যাঙ্ক সংযুক্তিকরণ এপ্রিলেই
আগামী এপ্রিল মাসের ১তারিখ থেকে মোট ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিলে হচ্ছে ৪টি।এ খবর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়েছে।
আগামী এপ্রিল মাসের ১তারিখ থেকে মোট ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিলে হচ্ছে ৪টি।এ খবর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়েছে।
করোনার জেরে এবার ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ইন্টার্নশিপের উপর নিষেধাজ্ঞা জারি। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)-এর নতুন নির্দেশিকা।
করোনার জন্য ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট পিছিয়ে দিল আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। নির্দেশনামায় জানানো হয়েছে, মে মাসের শেষ সপ্তাহে সর্বভারতীয় নিট হওয়ার সম্ভাবনা। তবে পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে।
লকডাউনে সারা দেশে বিদ্যুতের চাহিদা রেকর্ড পরিমাণে কমল। জানা গিয়েছে, ৩ সপ্তাহের লকডাঊনের প্রথমদিন সারা দেশে বিদ্যুতের ব্যবহার গত ৫ মাসের মধ্যে সবথেকে কম। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ৩ সপ্তাহের লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
করোনা মোকাবিলায় ত্রাণ তহবিলে বিসিসিআই দিল ৫১ কোটি টাকা। করোনার প্রভাব গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। রেহাই পায়নি ভারতও। ইতিমধ্যেই গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা আপাতত ১০২৫ জন। মৃত্যুর সংখ্যা ২৫ জনের।
চলছে ২১ দিনের লকডাউন।বন্ধ রুটি রোজগার। তাই শ্রমিকরা পায়ে হেঁটে স্ত্রী সন্তানকে নিয়ে চলেছেন নিজের রাজ্যের দিকে।শ্রমিকরা একসঙ্গে রাস্তায় যাতায়াতের ফলে এই মারণ ভাইরাস একাধিক ব্যক্তির মধ্যে সংস্পর্শে এসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে,এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা।
সোশ্যাল সাইটগুলিতে করোনা নিয়ে নানা আজগুবি প্রচার চলছে। সূত্রের খবর, করোনা মুক্তির জন্য ইথাইল আলকোহল খেয়ে ইরানে ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
লকডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করছেন অনেকেই। রাস্তায় বেরনোর জন্য পুলিশ কখনও লাঠিচার্জ করছে। আবার কখনও কান ধরে ওঠবোস করাচ্ছেন। এই বাস্তব পরিস্থিতিটা বুঝতে পারছেন না প্রাপ্তবয়স্ক অনেকই। এক নিমেষে তা বুঝে গিয়েছে বর্ধমানের দ্বিতীয় শ্রেণির ছাত্রী শাজমিন মল্লিক।
লকডাউনের জেরে কার্যত কলেজ বন্ধ। সিলেবাস শেষ হবে কী করে তা নিয়ে দুশ্চিন্তা ছিল পড়ুয়াদের। সূত্রের খবর, দুশ্চিন্তা দূর করতে পঠন-পাঠন চালু রাখার জন্য ই-ক্লাস চালু করল ইটাহারের মেঘনাদ সাহা কলেজ। কলেজের উপাধ্যক্ষ মুকুন্দ মিশ্র জানিয়েছেন, করোনা ভাইরাসের আঁচ লেগেছে শিক্ষা মহলেও।