চেতলায় সিআইটি মার্কেটে সাংসদ নুসরাত জাহান
সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান চেতলায় সি আই টি মার্কেট পরিদর্শন করলেন। সকালে কথা বললেন ব্যবসায়ীদের সঙ্গে।
সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান চেতলায় সি আই টি মার্কেট পরিদর্শন করলেন। সকালে কথা বললেন ব্যবসায়ীদের সঙ্গে।
মন্দায় প্রবেশ করছে বিশ্ব অর্থনীতি। ২০০৯ সালের থেকেও পরিস্থিতি আরও খারাপ হবে। আইএমএফ প্রধানের এই মন্তব্য। ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, ২০২১ সালে বিশ্ব বাজার মন্দা সামলে উঠতে পারে।
করোনা আতঙ্কের আবহাওয়া গোটা বিশ্বে । প্রায় বেশির ভাগ দেশই করোনা আতঙ্কে দিশেহারা। এমন অবস্থায় বিশ্বের ৬৪টি দেশকে আর্থিক সাহায্য দিতে এগিয়ে এল আমেরিকা।
চিকিৎসকদের ঝুঁকি কমাতে উন্নত মানের রোবট তৈরি করবে ফ্রান্স। বিশ্বে প্রায় সব দেশেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।এই অসহায় অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ছেন বহু মানুষ।
করোনা মোকাবিলায় ১২ সদস্য বিশিষ্ট বিশেষ বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, ওই কমিটিতে রয়েছেন ২ স্বাস্থ্যকর্তা, ৫ জন সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক ও ৫ জন বেসরকারি বিশেষজ্ঞ চিকিৎসক।
আরজিকর এ কর্মী বিক্ষোভ। তার জেরে দুপুরের খাবার বিকেলে খেলেন রোগীরা। বিক্ষোভের কারণ মাস্ক ও গ্লাভস না থাকা। স্যানিটাইজার চাই, নইলে রান্নাই করব না। এই দাবির ভিত্তিতে শুক্রবার রান্না বন্ধ করে দিলেন আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কিচেন কর্মীরা।
কেন্দ্রের ভাঁড়ারে দু-বছরের খাদ্যশষ্যের মজুত রয়েছে। তাই ব্যাহত হবে না অত্যাবশ্যক সামগ্রীর যোগান। এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। করোনা ভাইরাস মোকাবিলায় ২১ দিনের লকডাউনে অত্যাবশ্যক সামগ্রীর কোনও ঘাটতি হবে না বলে আশ্বস্তও করেছেন তিনি।
১০মাসের ছেলেকে কাঁধে নিয়ে হাঁটলেন দুদিন। গত মঙ্গলবার লক ডাউনের ঘোষনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা সংক্রমণ ঠেকাতেই এই পদক্ষেপ।
ভারতীয় আয়ুর্বেদেই করোনামুক্তি ঘটেছে চিনে। খ্রিস্টের জন্মের ১ হাজার বছর পূর্বে মহামুনি চরক জীবাণুনাশের ভেষজ উপায় উদ্ভাবন করেছিলেন। ভারতীয় আয়ুর্বেদের সেই বিদ্যে জাহির করে করোনা-নিরাময়ে সাফল্যের পথ দেখালো চিন।
করোনার জেরে দেশব্যাপী অর্থনৈতিক লকডাউনের মোকাবিলায় রিজার্ভ ব্যাঙ্ক ৩ মাস ইএমআই স্থগিতের অনুমতি দিল।