ফরাসি ওপেনও পিছিয়ে গেল সেপ্টেম্বর পর্যন্ত
করোনা ভাইরাসের জেরে সেপ্টেম্বর মাস পর্যন্ত পিছিয়ে গেল ফরাসি ওপেন। প্যারিসের রোলাঁ গারোয় টুর্নােমন্ট শুরু হওয়ার কথা ছিল আগামী ২৪ মে থেকে। এরপর তা প্রায় ৪ মাস পিছিয়ে দেওয়া হচ্ছে।
করোনা ভাইরাসের জেরে সেপ্টেম্বর মাস পর্যন্ত পিছিয়ে গেল ফরাসি ওপেন। প্যারিসের রোলাঁ গারোয় টুর্নােমন্ট শুরু হওয়ার কথা ছিল আগামী ২৪ মে থেকে। এরপর তা প্রায় ৪ মাস পিছিয়ে দেওয়া হচ্ছে।
আমেরিকান ফুটবলের কিংবদন্তি টম ব্র্যাডি টানা ২০ বছর নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসে খেলেছিলেন।
করোনায় মৃত্যু হল ২১ বছর বয়সী স্প্যানিশ কোচের।নাম ফ্রান্সিসকো গার্সিয়া। মায়াগার আতলেতি পোর্তাদা আলতা ক্লাবে কোচিং করাতেন তিনি।
ব্যারাকপুর-পানিহাটি এলাকার ক্রিকেটপ্রেমী মানুষদের কাছে পিবিসিএল টুর্নামেন্ট খুবই জনপ্রিয়। গতকাল ১৫ই মার্চ ছিল এই পিবিসিএল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এদিন ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং পিচ বার্নার্স এই দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচ হয়। ৩০ ওভারের এই ম্যাচে পিচ বার্নার্স সহজেই জয় ছিনিয়ে নেয়।
আগামী মরশুমে আইএসএলের উদ্বোধনের সম্ভাবনা কলকাতায়। কোনও অঘটন না ঘটলে উদ্বোধন অনুষ্ঠান হবে কলকাতাতেই। চেন্নাইয়িন এফ সি কে হারিয়ে এটিকে তিনবার চ্যাম্পিয়ান হল।
মাস্কাটে ওমান ওপেন টিটিতে চ্যাম্পিয়ন হলেন ভারতের শরথ কমল। ফাইনালে ৩৭ বছর বয়সী শরথ ৬-১১, ১১-৮, ১২-১০, ১১-৯, ৩-১১ ও ১৭-১৭ ফলাফলে হারালেন টুর্নামেন্টের শীর্ষবাছাই পর্তুগালের মার্কোস ফ্রেইতাসকে।
প্রয়াত হলেন ডানা জাতোপকোভা (৯৭)। চেক প্রজাতন্ত্রের প্রাক্তন জ্যাভলিন থ্রোয়ার ৪ বারের অলিম্পিক সোনা জয়ী। ৩৫ বছর বয়সে তিনি বিশ্ব রেকর্ড করেছিলেন।
করোনা ভাইরাস আতঙ্কে ১৭ দিন পিছিয়ে দেওয়া হল আইপিএল। আগামী ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল ১৩। এই পরিস্থিতিতে আইপিএল পিছিয়ে দেওয়া ছাড়া বিসিসিআইয়ের সামনে আর কোনও রাস্তা খোলা ছিল না।