দ্রুততমা অ্যাথলিট দ্যুতির সোনা
ভুবনেশ্বরে খেলো ইন্ডিয়া পরিচালিত প্রথম বিশ্ববিদ্যালয় গেমসে দ্যুতি চাঁদ ফের সোনা জয়ী হলেন। ২০০ মিটারে তিনি সোনা জয়ী হলেন ২৩.৬৬ সেকেন্ড সময় করে।
ভুবনেশ্বরে খেলো ইন্ডিয়া পরিচালিত প্রথম বিশ্ববিদ্যালয় গেমসে দ্যুতি চাঁদ ফের সোনা জয়ী হলেন। ২০০ মিটারে তিনি সোনা জয়ী হলেন ২৩.৬৬ সেকেন্ড সময় করে।
পাঞ্জাবের দুই খ্যাতনামা ক্রীড়াবিদ প্রয়াত হয়েছেন। ভারতীয় অ্যাথলেটিক্সে কোচ যোগিন্দর সিং সাইনি (৯০) এবং ১৯৬৮ সালের অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী হকি তারকা বলবীর সিং কুল্লার (৭৭) প্রয়াত হলেন।
মেক্সিকো ওপেন চ্যাম্পিয়ন হয়ে বছরের প্রথম খেতাব জয়ী হলেন রাফায়েল নাদাল। বিশ্বের ২ নম্বর রাফায়েল ফাইনালে আমেরিকার টেলর ফ্রিৎজকে ৬-৩ ও ৬-২ ফলাফলে হারিয়ে এই শিরোপা পেলেন। এই টুর্নামেন্টে নাদালের জয়-হারের রেকর্ড ১৯-২।
দলের কোচ বাবা ছেলে ফুটবলার এ রকম ঘটনা কলকাতা ফুটবল লিগে শোনা গেলেও। মা কোচ এবং তাঁর তিন মেয়ে ফুটবলার এমন ঘটনা কলকাতা ফুটবল লিগে শোনা যায় নি।
একের পর এক জয়। এ – গ্রুপের চারটি ম্যাচই জিতে নিলো টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া,বাংলাদেশ নিউ জিল্যান্ডের পর এবার হলো লঙ্কা বধ। উল্লেখ্য, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে আগেই শেষ চারের টিকিট কনফার্ম করেছিলেন ভারতীয় প্রমিলা বাহিনী। এদিন গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে হান্ড্রেড পার্সেন্ট উইনিং রেকর্ড নিয়ে বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছল ভারতীয় মেয়েরা।
নির্বাসিত হলেন সুন্ ইয়াং। ডোপিংয়ের দায়ে ৮ বছর নির্বাসিত হতে হল চিনের এই সাঁতারুকে। জনপ্রিয় এই সাঁতারু অলিম্পিকে ৩ বারের সোনা জয়ী। অভিযোগ , ২০১৮ সালে তিনি ডোপিং পরীক্ষা দিতে অস্বীকার করেছিলেন।
২০২০ সালের এশিয়া কাপ হতে চলেছে দুবাইয়ে। এই এশিয়া কাপের খেলা পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্ত নিরাপত্তার কারণে ভারত খেলতে যেতে আপত্তি তোলে। শেষ পর্যন্ত এশিয়া কাপ হচ্ছে দুবাইয়ে।
ইয়েভজেনি ইউরিচেঙ্কো রাশিয়ার অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হলেন। নির্বাচনের আগে প্রেসিডেন্ট পদে ৩ জন ছিলেন। সভার শুরুতে ইউরিচেঙ্কো বাদে সবাই নাম তুলে নিয়েছেন বলে জানা গিয়েছে।
গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেটে স্টেডিয়ামে এই প্রথম আয়োজিত হচ্ছে আইপিএল ।
মেলবোর্নে ভারতের জয়। নিউজিল্যান্ডকে ৪ রানে হারালো ভারত। এই জয়ের সুবাদে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল।