টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত। প্রথমবার এই সাফল্য পেল মহিলা ক্রিকেট দল। বৃষ্টিতে এক ওভারও বল মাটিতে পড়ল না। ভেস্তে গেল ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম সেমি-ফাইনাল ম্যাচ।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত। প্রথমবার এই সাফল্য পেল মহিলা ক্রিকেট দল। বৃষ্টিতে এক ওভারও বল মাটিতে পড়ল না। ভেস্তে গেল ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম সেমি-ফাইনাল ম্যাচ।
এবার ইকো পার্কে তৈরি হচ্ছে খাঁটি মধু। তা মিলবে ইকো পার্ক থেকেই। নিউ টাউনের ইকো পার্কে উদ্বোধন হয়েছে বি-করিডরের। চলতি বছরেই ইকো পার্কে শুরু হয় মধু চাষ। এবার সেটাই আরও বড় আকারে করা হবে বলে জানা গিয়েছে।
এবার পর্যটন ব্যবসা মন্দার গেরোয়। করোনা-আতঙ্ক ভুটান সীমান্তে। সতর্কতা বাড়িয়েছে সিকিমও। বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের মরণ কামড়। এর জেরে পর্যটন ব্যবসা শিকেয় উঠছে।
নির্ভয়ার অপরাধীদের ফাঁসির নতুন তারিখ ঘোষণা হল। এই নিয়ে ৪ বার এমনটা ঘটল। দিল্লির পাতিয়ালা হাইকোর্ট ফাঁসির নয়া তারিখ ২০ মার্চ ঘোষণা করেছে। বিচারক ধর্মেন্দ্র রানার ঘোষণা, ২০ মার্চ সকাল ৫.৩০ মিনিটে ফাঁসি দেওয়া হবে নির্ভয়ার অপরাধী ওই ৪ ধর্ষককে।
বাংলাদেশের অধিনায়কত্ব পুনর্বিবেচনা করার আগেই নেতৃত্ব থেকে সরে গেলেন মাশরাফি বিন মোর্তাজা।
“বঙ্গবন্ধু” শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ উদযাপন। এই উপলক্ষে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এই কথা জানালেন। ওই সফরে দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে।
করোনা ভাইরাসের গ্রাস। পর পর ক্রীড়া ইভেন্টগুলি বাতিল হচ্ছে। কোনটা বা পিছিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক রাজনীতিতে ক্রমবর্ধমান টানাপোড়েনে উত্তাল বিশ্ব। উন্নয়নের হার কমে যাওয়ার পূর্বাভাস। চলতি অর্থ বছরে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই চিত্রের মধ্যেও ভারতে অতি বিত্তশালী ব্যক্তিদের মধ্যে ৫১ শতাংশের সম্পত্তি বেড়েছে বলে খবর।
মাইক ব্লুমবার্গের পর এবার ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াই থেকে সরে গেলেন এলিজাবেথ ওয়ারেন। নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।