kamarhati

কামারহাটিতে আগুনে ভস্মীভূত ১২টি বাড়ি

গতকাল সকাল ১০টায় আগুন লেগে কামারহাটি পুরসভায় ২৪ নম্বর ওয়ার্ডের উত্তর প্রান্তিক নগরের বস্তির ১২টি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। জানা গিয়েছে, দমকলের ৩টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। দমকল ও পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। আগুনের তাপে ১০ জন অসুস্থ হয়েছেন।

Read More
Nirvaya

আবার জটিলতা নির্ভয়া কাণ্ডের ফাঁসিতে

নির্ভয়াকাণ্ডে আসামীদের ফাঁসি নিয়ে জটিলতা বেড়েই চলেছে। উল্লেখ্য, আগামী ৩ মার্চ নির্ভয়াকাণ্ডে ৪ আসামীর ফাঁসির আদেশ জারি হয়। এরপরেই ফের আদালতে গেল অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তা। চার আসামীর ফাঁসি স্থগিতের জন্য দিল্লির আদালতে আবেদন করেছেন ওই দুজন।

Read More
Marriage Contest Gate

সম্প্রীতি রক্ষায় বিয়েতে সামাজিক বার্তা

বিয়েতে উপস্থিত থাকতে হবে অনাথ আশ্রমের সব ধর্মের শিশু-কিশোরদের। কনের এমনই দাবি। এর অন্যথা হলে বিয়ের পিঁড়িতেই বসবেন না। ব্যবসায়ী পিতার একমাত্র আদরের কন্যার কড়া নির্দেশ এল। এমনকী বিয়ের তত্ত্ব যাবে না বরের বাড়ি। সব তত্ত্ব পাঠাতে হবে অনাথ আশ্রমে।

Read More
Sikkim

১ মার্চ গানের স্বরলিপিতে মাতবে পাহাড়

প্রায় শ-তিনেক দর্শকের উপস্থিতিতে ১ মার্চ সকাল ৯টায় উৎসবের সূচনা। প্রথম সিকিম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনেই পূর্ব সিকিমের আগামলোক মনেস্ট্রি গ্রাউন্ডে শুরু মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল। উৎসবের আনন্দপীঠ এখানে। বসন্তের বিলাসে উপস্থিত থাকবেন পাহাড় থেকে সমতলের বহু শিল্পী।

Read More
Vivekananda Drama Club

বিবেকানন্দ ড্রামা ক্লাবের নাট্য প্রতিযোগিতা

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সামাজিক দায়িত্ব। জগৎসভায় ভারতের শ্রেষ্ঠত্ব বিরাট প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। এই বাস্তব প্রেক্ষাপটে মূল্যবোধ ও সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে বিবেকানন্দ ড্রামা ক্লাব আয়োজন করেছে একটি আন্তর্জাতিক কলেজ নাট্য প্রতিযোগিতার।

Read More
Gorki Sadan

কুমার রায়ের জন্মদিনে গোর্কিসদনে বিশেষ অনুষ্ঠান

স্মারক বক্তৃতা ও স্মৃতি সম্মান। বহুরূপী নাট্যদলের প্রতিষ্ঠাতা ও নির্দেশক প্রয়াত কুমার রায়ের সম্মানে ৯ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে বিশেষ অনুষ্ঠান। ২ মার্চ সন্ধ্যায় কুমার রায়ের জন্মদিনে গোর্কিসদনে এই অনুষ্ঠান হবে।

Read More
Crime Scene

জোড়াবাগানে কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

আবার রক্তাক্ত দেহ উদ্ধার কলকাতায়। এবার জোড়াবাগান থানা এলাকার বেনিয়াটোলা স্ট্রিটে এক যুবকের রক্তাক্ত দেহ পাওয়া গেল। দেহ উদ্ধার করে তড়িঘড়ি আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম সিদ্ধার্থ সাহানা (২৫)।

Read More