নেট-মুদ্রায় লেনদেনে সম্পতি, শীর্ষ আদালতের নির্দেশ মেনে পদক্ষেপ
ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল কারেন্সি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ৬ এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক এক নির্দেশিকায় জানিয়েছিল, তাদের নিয়ন্ত্রিত ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠান ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত কোনও পরিষেবা দিতে পারবে না।
