অপরাধী ধরতে রেল স্টেশনে এবার চেহেরা চেনার ক্যামেরা
রেলস্টেশনে এবার চেহেরা চেনার ক্যামেরা বসছে। আর নিস্তার মিলবে না অপরাধীদের। অপরাধী ধরার জন্যই কাজে লাগানো হচ্ছে ফেসিয়াল রিকগনিশন সিস্টেমকে।
রেলস্টেশনে এবার চেহেরা চেনার ক্যামেরা বসছে। আর নিস্তার মিলবে না অপরাধীদের। অপরাধী ধরার জন্যই কাজে লাগানো হচ্ছে ফেসিয়াল রিকগনিশন সিস্টেমকে।
জাতীয় মহিলা কমিশন ঘাটালে চোলাই উচ্ছেদের নেত্রী দুর্গা মালিককে পুরস্কৃত করতে চলেছে। স্থানীয় সূত্রের খবর, ঘাটালের গোপমহল এলাকায় এক সময় চোলাইয়ের রমরমা কারবার চলত। চোলাই খেয়ে অনেকেরই অকালে প্রাণ গিয়েছে। ২০১২ সালে এলাকার কিছু মহিলাকে নিয়ে দুর্গা মালিক শুরু করলেন অভিযান।
৫ বছরে দ্বিগুণ হবে খুচরো বাজার, এমনই রিপোর্ট বিসিজি-র। ২০২৪ সালের মধ্যে দেশের অর্থনীতি ৫ লক্ষ কোটি ডলারের লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে এমনও পূর্বাভাস। দেশের খুচরো বাজার ২০১৯ সালের ০.৭ লক্ষ কোটি ডলার থেকে গড়ে বার্ষিক ৯-১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৫ সালে ১.৩ লক্ষ কোটি ডলারে পৌঁছে যাওয়ার পূর্বাভাস দিচ্ছে।
সল্টলেকে বাস দুর্ঘটনা, আহত বহু যাত্রী৷ আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি বাস মেট্রোর পিলারে ধাক্কা মারে ৷ সল্টলেকের সেন্ট্রাল পার্কের গেটের উল্টো দিকে দুর্ঘটনাটি ঘটে ৷ এই ঘটনায় বাসের ১২ জন যাত্রী আহত হয়েছেন ৷
মোবাইলের মতো বিদ্যুতেরও প্রি -পেড চালু করতে চলেছে রাজ্য। বিদ্যুৎ দফতর থেকে এমনই ইঙ্গিত পাওয়া গেল।
ভারতীয় পড়ুয়াদের ব্রিটেনে পড়ার আগ্রহ ক্রমশ বাড়ছে বলে খবর। আমেরিকার তুলনায় ব্রিটেনের স্কুল-কলেজগুলিতে পড়ার আগ্রহ ক্রমেই বাড়ছে ভারতীয়দের মধ্যে, ব্রিটিশ প্রকাশিত সাম্প্রতিক এক পরিসংখ্যানে এমনই ইঙ্গিত মিলেছে। গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত ওই রিপোর্টে জানা যায়, ২০১৯ সালে মোট ৩৭,৫০০ জন ভারতীয় পড়ুয়া ব্রিটেনে পড়াশোনা করার জন্য ভিসা পেয়েছে।
বরফ এখন এমনই লাল। অ্যান্টার্কটিকায় ইউক্রেনের গবেষণাগারের সামনের ছবিটা হয়ে উঠেছে ভিন্নরকম। এই ছবি ফেসবুকে পোস্ট করেছেন ইউক্রেনের শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রক। অন্যদিকে বরফ লাল হয়ে যাওয়ার জন্য দায়ী করা হয়েছে, ক্ল্যামাইডোমোনাস নিভালিস নামের শৈবালকে।
২০২০ সালের এশিয়া কাপ হতে চলেছে দুবাইয়ে। এই এশিয়া কাপের খেলা পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্ত নিরাপত্তার কারণে ভারত খেলতে যেতে আপত্তি তোলে। শেষ পর্যন্ত এশিয়া কাপ হচ্ছে দুবাইয়ে।
ইয়েভজেনি ইউরিচেঙ্কো রাশিয়ার অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হলেন। নির্বাচনের আগে প্রেসিডেন্ট পদে ৩ জন ছিলেন। সভার শুরুতে ইউরিচেঙ্কো বাদে সবাই নাম তুলে নিয়েছেন বলে জানা গিয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে আগামী ৫ দশকের মধ্যে লুপ্ত হয়ে যেতে পারে বহু গাছ এবং প্রাণী।