মিনি মুন ২০২০সিডি -৩এর সন্ধান
এক চাঁদের কথাই আমরা সবাই এতদিন জানতাম। ছোটদের মন ভোলানোর জন্য চাঁদ দেখানোর ব্যবস্থাও করত মায়েরা। এবার নতুন চাঁদের সন্ধান পাওয়া গেল।
এক চাঁদের কথাই আমরা সবাই এতদিন জানতাম। ছোটদের মন ভোলানোর জন্য চাঁদ দেখানোর ব্যবস্থাও করত মায়েরা। এবার নতুন চাঁদের সন্ধান পাওয়া গেল।
পঙ্গপাল সামলাতে পাকিস্তানে চিনের হংস-বাহিনী। দলে দলে হানা দিয়েছে শত্রুরা। দেশীয় দাবাইয়ে এঁটে উঠা সম্ভব হচ্ছে না। তাই সাহায্যের আর্জি জানিয়েছিল চিনের কাছে। পঙ্গপালের হামলা রুখতে প্রায় ১ লক্ষ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হাঁস পাকিস্তানে পাঠানোর প্রস্তুতি নিয়েছে চিন।
ডাস্ট এলার্জি নিয়ে আমাদের সমস্যার শেষ নেই। আকছার ভুগতে হয় এই সমস্যায়।
বহু তদন্তের পর অবশেষে লোকাল ট্রেনের কামরা থেকে উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় পাওয়া গেলো। উদ্ধার হওয়া মৃত যুবকের নাম হাসান আলি(৪৫)। তিনি আদতে পাঁশকুড়া থানার গোবিন্দনগর এলাকার বাসিন্দা। কর্মসূত্রে তিনি কলকাতার বউবাজারে থাকতেন। বউবাজার থানা এলাকার বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাঁর হোটেলের ব্যবসা ছিল।
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিপ্লব দেবের বাড়িতে মন্দির গড়া নিয়ে রাজনৌতিক মহল সরগরম।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশন প্রায় ২ ঘন্টা পরিদর্শন করলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী। মেট্রো সূত্রের খবর, ওই স্টেশনের কাজ প্রায় ৯৫ শতাংশ হয়ে গিয়েছে। প্ল্যাটফর্ম স্ক্রিনডোর থেকে ট্র্যাকের নিচে বৈদ্যুতিক কেবল নিয়ে যাওয়ার ব্যবস্থা-সহ বিশদে খুঁটিয়ে দেখেছেন জিএম।
চিনে ৮০হাজারের বেশি আক্রান্ত মানুষ। ২৭০০-ও বেশি মৃত্যু। পৃথিবীর জনস্বাস্থ্যে বিপদের সংকেত।
আগামী ১ মার্চ থেকে ইন্ডিয়ান ব্যাঙ্কের ৩,৯৮৮টি এটিএমে ২০০০ টাকার নোট পাওয়া যাবে না। গ্রাহকদের সুবিধার জন্য ব্যাঙ্কের এটিএমে ২০০০ টাকার নোটের পরিবর্তে ৫০০ টাকা, ২০০ টাকা ও ১০০ টাকার নোটই রাখা হবে। গত ১৭ ফেব্রুয়ারি ইন্ডিয়ান ব্যাঙ্ক এ খবর প্রকাশ্যে আনে।
ভারতীয় মেয়েরা মাত্র ১৩৩ রান করে কঠিন লড়াইয়ে নেমেছিলেন। হরমনপ্রিত কউরের দল দেখিয়ে দিল যে কম রানের পুঁজি নিয়েও জেতা যায়। ২০২০ টি- ২০ বিশ্বকাপে টানা তিন ম্যাচে জিতল ভারতীয় প্রমীলা বাহিনী। ভারতীয় বোলারদের দাপটে শেষমেশ ১৩০ রানে শেষ নিউ জিল্যান্ডের ইনিংস।
রাজস্থানে বরযাত্রী বোঝাই বাস নদীতে পড়ে প্রাণ গেল ৩ শিশু-সহ ২৪ জনের। অন্য একটি সূত্র থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, মৃতের সংখ্যা ৩৩ জন। আহতের সংখ্যা সঠিকভাবে জানা যায়নি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের বুন্দি জেলার কোটা-দৌসা হাইওয়ের কাছে।